ক্যানাডায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্যানাডায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬

ভারতে পাচারকালে ৩১৮টি ছাগলের চামড়া জব্দ


বেনাপোল, যশোর: জেলার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩১৮টি ছাগলের চামড়া জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শনিবার সকাল ৭টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে চামড়াগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, পাচারকারীরা সীমান্ত পথে চামড়ার একটি চালান ভারতে পাচার করবে বলে খবর পেয়ে শুক্রবার রাত থেকে সীমান্তে টহল জোরদার করে বিজিবি। সকালে কয়েক যুবককে মাথায় বস্তা নিয়ে ভারতের দিকে যেতে দেখে ধাওয়া করলে তারা ছয়টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলোর ভেতরে ৩১৮টি ছাগলের চামড়া পাওয়া যায়। যার দাম প্রায় চার লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার সামছুল হক ব্রেকিংনিউজকে জানান, ‘জব্দকৃত চামড়াগুলো বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।’

রবিবার, ২ আগস্ট, ২০১৫

ক্যানাডায় শত শত মহিলা নগ্ন বক্ষ হয়ে

ক্যানাডায় শত শত মহিলা নগ্ন বক্ষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে।
অন্টারিও অঙ্গরাজ্যের ওয়াটারলুতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
নগ্ন বক্ষ হয়ে সাইকেল চালানোর অভিযোগে তিন বোনকে পুলিশ বাধা দেয়ার ঘটনার প্রতিবাদ জানাচ্ছিল তারা।
তাদের অনেকের হাতেই ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন ।
এগুলোর কোন কোনটিতে লেখা ছিল, 'নগ্নতার অর্থ যৌনতা নয়'।
১৯৯৬ সালে আদালতের দেয়া এক রায়ের বলে অন্টারিওতে নগ্ন বক্ষ হয়ে ঘোরাফেরা করা আইনসিদ্ধ।
যে তিন জন বোন পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল, তাদের বক্তব্য, 'দিনটি ছিল খুবই গরম, তাই আমরা শার্ট খুলে ফেলেছিলাম'।
এই তিন বোনের একজন আলিশা ব্রিলা নামে পরিচিতি পাওয়া নামী একজন সঙ্গীত শিল্পী