প্রবাসী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাসী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬

রেডিও প্রবাসী

"রেডিও প্রবাসী" বাংলাদেশী প্রবাসীদের দারা পরিচালিত একটি অনলাইন রেডিও, বাংলাদেশ উন্নয়নের জন্য সবচে বড় অবদান জারা রেখেছে তারা হল প্রবাসী, হাজার কস্টের মাঝেও মুখে হাসি নিয়ে উন্নত দেশ গড়ার লক্ষে যারা কাজ করে জায় তারা হল প্রবাসী, বাংলাদেশ উন্নয়নের সব জাগায় প্রবাসীরা অবদান রাখলেও অবহেলার কাতারেই পড়ে থাকে প্রবাসীরা, তাই সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী প্রবাসীদের খবর রাবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পোউছে দিতে কাজ কোরে জাচ্ছে রেডিও প্রবাসী,  যার কাযর্কম চালু হয়, ১২-০১-২০১৬ তারিখ থেকে বর্তমানে এটাই প্রবাসী দের সবচেয়ে বড় মাধ্যম......?
আপনার  যেকোনো লেখা "বা" কথা অনলাইনে প্রকাশ করতে আমাদের সাথে যোগাযোগ করুন-Facebook page

রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬

ঘুম যদি কম হয়

কারও হয়তো রাতে ভালো ঘুম হয় না। কেউ সারা রাত জেগে কাজ করেন বা ফেসবুক নিয়ে থাকেন। কেউ অনেক রাত জেগে টিভি দেখেন। কারও কারও হয়তো পেশাগত কাজটাই রাতে। দিনের পর দিন এ রকম ঘুমের স্বল্পতা আপনার ক্ষতি করতে পারে। ইচ্ছায় বা অনিচ্ছায় নির্ঘুমতা আপনার শারীরিক ও মানসিক অসুস্থতা তৈরি করতে পারে।
ঘুম অবশ্য নির্ভর করে বয়স, কাজের ধরন ইত্যাদির ওপর। যেমন ছোট শিশুরা দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা ঘুমায়। কিশোর-তরুণদের দিনে সাড়ে আট থেকে সাড়ে নয় ঘণ্টা ঘুমানো দরকার। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। সর্বনিম্ন ছয় ঘণ্টা বা সর্বোচ্চ ১০ ঘণ্টা হতে পারে এই সময়।
এখন দিনের পর দিন এই ঘুমের সময়টা ওলটপালট হলে তার প্রভাব পড়ে দেহ-মনে। ধারাবাহিক ঘুমের স্বল্পতা মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয়, বিষণ্নতায় আক্রান্ত করে। রোগ প্রতিরোধক্ষমতা কমে। ঘুমস্বল্পতা চলতে থাকলে ব্যথা-বেদনার অনুভূতিতে পরিবর্তন আসে। ফলে অল্পতে বেশি ব্যথা হয়। প্রভাব পড়ে হৃদ্যন্ত্রের সুস্থতায়ও। দৈনন্দিন কাজেও মনোযোগ কমে গিয়ে দক্ষতার ওপর প্রভাব ফেলে। তাই কম ঘুমিয়ে রাত কাটানো বন্ধ করুন।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
প্রশ্নোত্তর
প্রশ্ন: কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি কতক্ষণ ভিজিয়ে রেখে খাওয়া উচিত?
উত্তর: কোষ্ঠকাঠিন্যে ইসবগুলের ভুসি-জাতীয় খাবারের উপকারিতা হচ্ছে এগুলো উচ্চ আঁশযুক্ত, তাই অন্ত্রে হজম হয় না এবং মলত্যাগ করতে সাহায্য করে। সবচেয়ে বেশি উপকার পেতে ভিজিয়ে না রেখে পানিতে গুলে সঙ্গে সঙ্গেই পান করা ভালো।
আখতারুন নাহার
প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতের জোর কতটা কমে?
৬৫ বছর বয়সের শুরুতে নারীদের হাতের শক্তি বছরে ২ দশমিক ৪ শতাংশ হারে কমে। আর পুরুষেরা এই সামর্থ্য হারান ৩ থেকে ৩ দশমিক ৪ শতাংশ। বয়স ৮০ পেরোলে হাতের শক্তি আরও দ্রুত কমতে থাকে। মুঠোর দৃঢ়তা বজায় রাখতে কিছু ব্যায়াম করা যেতে পারে।
তুমি এটা খুলে দেবে?
দুঃখিত, আমি ৬৫ পেরিয়ে গেছি
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়

শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী র‍্যান্ড পল তাঁর বিবেচনায় ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৩২টি দেশ থেকে উদ্বাস্তু গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে উত্থাপন করেছেন। এই খসড়া আইনে যে ৩২টি দেশকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে তাতে বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সব মুসলিমপ্রধান দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

‘উদ্বাস্তু আগমন আইনের আওতায় জঙ্গিদের আগমন বন্ধ করো’-এ শিরোনামের খসড়া আইনটিতে উদ্বাস্তু বাছাইয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করে ছয়টি শর্ত দেওয়া হয়েছে। যেমন- আবেদনকারীর ব্যক্তিগত ইতিহাস, তাঁর কার্যাবলির ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ইত্যাদি। এই ছয়টি শর্ত পুরোপুরি পালিত হয়েছে মর্মে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর থেকে নিশ্চয়তা প্রদানের পরই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে সিনেটর পল দাবি করেছেন, সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে সব রকম প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যেই তিনি এই প্রস্তাব করেছেন।