আপনার যেকোনো লেখা "বা" কথা অনলাইনে প্রকাশ করতে আমাদের সাথে যোগাযোগ করুন-Facebook page
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬
রেডিও প্রবাসী
আপনার যেকোনো লেখা "বা" কথা অনলাইনে প্রকাশ করতে আমাদের সাথে যোগাযোগ করুন-Facebook page
সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
স্প্রে করলেই হাতের মুঠোয় প্রেমিকা!
বশীকরণ বা জাদুটোনা নয়। এমনকী, মধ্যযুগের ইউরোপের ‘লাভ-পোশন’ও নয়। এটি নেহাতই নিরীহ একটি নেজাল-স্প্রে। আর এর গন্ধেই কুপোকাত হয়ে যেতে পারেন বড় বড় সুন্দরী।
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন এই বিশেষ নেজাল স্প্রে অক্সিটোসিন হরমোনের এক কৃত্রিম রূপান্তর। এই হরমোনকে সাধারণত ‘লাভ হরমোন’ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। মানুযের প্রেমে পড়ার প্রবৃত্তির মূলে নাকি কাজ করে থাকে এই হরমোনটিই।
এই নেজাল-স্প্রে পরীক্ষামূলকভাবে ৪৬ জন নারীর ওপরে প্রয়োগ করে দেখা গিয়েছে, তাঁরা তাঁদের পুরুষ সঙ্গীর প্রতি তীব্র প্রেম অনুভব করেছেন। এই নারীদের বয়স ২০-র কোঠায়।
কিন্তু সমস্যা অন্যত্র। যে সব নারী জন্মনিয়ন্ত্রক পিল ব্যবহার করেন, তাঁদের ওপরে কোনও প্রভাবই ফেলেনি এই স্প্রে। অতএব, সাধু সাবধান!
রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
ঘুম যদি কম হয়
কারও হয়তো রাতে ভালো ঘুম হয় না। কেউ সারা রাত জেগে কাজ করেন বা ফেসবুক নিয়ে থাকেন। কেউ অনেক রাত জেগে টিভি দেখেন। কারও কারও হয়তো পেশাগত কাজটাই রাতে। দিনের পর দিন এ রকম ঘুমের স্বল্পতা আপনার ক্ষতি করতে পারে। ইচ্ছায় বা অনিচ্ছায় নির্ঘুমতা আপনার শারীরিক ও মানসিক অসুস্থতা তৈরি করতে পারে।
ঘুম অবশ্য নির্ভর করে বয়স, কাজের ধরন ইত্যাদির ওপর। যেমন ছোট শিশুরা দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা ঘুমায়। কিশোর-তরুণদের দিনে সাড়ে আট থেকে সাড়ে নয় ঘণ্টা ঘুমানো দরকার। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। সর্বনিম্ন ছয় ঘণ্টা বা সর্বোচ্চ ১০ ঘণ্টা হতে পারে এই সময়।
এখন দিনের পর দিন এই ঘুমের সময়টা ওলটপালট হলে তার প্রভাব পড়ে দেহ-মনে। ধারাবাহিক ঘুমের স্বল্পতা মানুষের স্মৃতিশক্তি কমিয়ে দেয়, বিষণ্নতায় আক্রান্ত করে। রোগ প্রতিরোধক্ষমতা কমে। ঘুমস্বল্পতা চলতে থাকলে ব্যথা-বেদনার অনুভূতিতে পরিবর্তন আসে। ফলে অল্পতে বেশি ব্যথা হয়। প্রভাব পড়ে হৃদ্যন্ত্রের সুস্থতায়ও। দৈনন্দিন কাজেও মনোযোগ কমে গিয়ে দক্ষতার ওপর প্রভাব ফেলে। তাই কম ঘুমিয়ে রাত কাটানো বন্ধ করুন।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
প্রশ্নোত্তর
প্রশ্ন: কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি কতক্ষণ ভিজিয়ে রেখে খাওয়া উচিত?
উত্তর: কোষ্ঠকাঠিন্যে ইসবগুলের ভুসি-জাতীয় খাবারের উপকারিতা হচ্ছে এগুলো উচ্চ আঁশযুক্ত, তাই অন্ত্রে হজম হয় না এবং মলত্যাগ করতে সাহায্য করে। সবচেয়ে বেশি উপকার পেতে ভিজিয়ে না রেখে পানিতে গুলে সঙ্গে সঙ্গেই পান করা ভালো।
আখতারুন নাহার
প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতের জোর কতটা কমে?
৬৫ বছর বয়সের শুরুতে নারীদের হাতের শক্তি বছরে ২ দশমিক ৪ শতাংশ হারে কমে। আর পুরুষেরা এই সামর্থ্য হারান ৩ থেকে ৩ দশমিক ৪ শতাংশ। বয়স ৮০ পেরোলে হাতের শক্তি আরও দ্রুত কমতে থাকে। মুঠোর দৃঢ়তা বজায় রাখতে কিছু ব্যায়াম করা যেতে পারে।
তুমি এটা খুলে দেবে?
দুঃখিত, আমি ৬৫ পেরিয়ে গেছি
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়
শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫
সানিকে নিয়ে তথ্যচিত্র, যা বদলে দেবে আপনার চিন্তা
সানিকে নিয়ে তথ্যচিত্র, যা বদলে দেবে আপনার চিন্তা
সানি লিওন। একসময় কম্পিউটারের হিডেন ফোল্ডারে যিনি শত, হাজার, লক্ষ চোখের মধ্যে একাকী ঠায় দাঁড়িয়ে থাকতেন লুকিয়ে, কেউ দেখে ফেললে কী ভাববে? উন্মুক্ত তিনি ছিলেনই, এখন গোটাটাই খুললাম খুল্লা। বলিউড কানেকশনের পর থেকেই গুগুল সার্চ ইঞ্জিনে সবথেকে বেশি যাদের খোঁজ করেছে নেটিজেনরা (ওয়েব দুনিয়ার বাসিন্দা), তার একটা দীর্ঘ তালিকা করলে প্রথম দশে অবশ্যই থাকবেন সানি।
প্রথমে পর্ন স্টার তারপর বলিউডের হার্ট থ্রব। কীভাবে হলো এই অসাধ্য সাধন? তাই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে এবার বাণিজ্যিক সিনেমা নয়, সানিকে নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক দিলিপ মেহেতা।
এই তথ্যচিত্রে প্রথমেই উঠে আসবে সানির পূর্ব পরিচয়ের নানান অজানা তথ্য। সানি লিওন হওয়ার আগে এই বলিউড তারকার নাম ছিল করণজিৎ কওর বোরা। কানাডার শিখ পরিবারের করণজিৎ কীভাবে সানি হলেন এই সমস্ত বিষয়ও থাকবে তথ্যচিত্রে।